Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দুধের সঙ্গে চিনি খেলে ঘটতে পারে বড় বিপদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ এএম

দুধের সঙ্গে চিনি খেলে ঘটতে পারে বড় বিপদ

ছবি : সংগৃহীত

Advertisement

দুধ হল একটি সুষম পানীয়। এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং প্রোটিনের ভাণ্ডার। তাই ৮ থেকে ৮০, সকলকেই নিয়মিত দুধের খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে মুশকিল হল, অনেক মানুষ আছেন যারা উপকার পাওয়ার জন্য দুধে চিনি মিশিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু তারা জানেন না যে, দুধে চিনি মিশিয়ে খেলে উপকার তো মিলবেই না বরং ক্ষতি হবে বেশি। বিশেষ করে শিশুদের দুধ খাওয়ানোর জন্য এতে চিনি মিশিয়ে দেওয়া হয়। মিষ্টি স্বাদের লোভে শিশুরা তখন দুধটুকু খেয়ে নেয়। ফলে উপকারের পরিবর্তে হয় অপকার।

বিশেষজ্ঞরা বলছেন, দুধের মত একটি অত্যন্ত উপকারী পানীয়ের সঙ্গে কোনো মতেই চিনি মিশিয়ে খাওয়া চলবে না। এই ভুলটা করলে আদতে একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কাই বাড়বে।

কেননা, চিনি শরীরের জন্য ক্ষতিকর একটি খাবার। এতে থাকে প্রচুর শর্করা, ফলে চিনি খাওয়ার কারণে দ্রুত ওজন বাড়তে থাকে। সেইসঙ্গে রক্তে জমা হয় অতিরিক্ত ট্রাইগ্লিসারাইডও। যে কারণে বাড়ে ওজন, দেখা দেয় ডায়াবেটিস ও ফ্যাটি লিভারসহ আরও অনেক সমস্যা। জেনে নিন দুধের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়ার অপকারিতা-

পেটের সমস্যা

দুধে রয়েছে ল্যাকটোজ নামক একটি উপাদান যা কিনা সহজে হজম হতে চায় না। এর ওপর আবার যদি এই পানীয়তে চিনি মেশান, তাহলে তো পুরো হজম প্রক্রিয়ার ওপরই নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। আর সেই সুবাদে পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটি, ডায়ারিয়া থেকে শুরু করে একাধিক জটিল পেটের সমস্যা। 

ফ্যাটি লিভারের সমস্যা বাড়ে

বর্তমানে বেড়ে চলেছে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা। এ সমস্যায় আক্রান্ত হলে দুধ কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদি খেতেই হয় তবে একেবারে ফ্যাট ফ্রি দুধ খেতে হবে। এই দুধের সঙ্গে চিনি মিশিয়ে খেলে সমস্যা আরও বাড়তে পারে। তাতে জটিলতা আরও বৃদ্ধি পায়।

রক্তে শর্করা বৃদ্ধি পায়

অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। অনেকে রাতে দুধ-চিনি খান রুটি দিয়ে। কেউ আবার খাবার শেষে এক গ্লাস দুধ ও মিষ্টি খেয়ে থাকেন। এসব অভ্যাস শরীরের জন্য ভালো নয়। দুধ খাওয়া ভালো অভ্যাস কিন্তু এর সঙ্গে চিনি কিংবা মিষ্টি মিশিয়ে খাওয়া বন্ধ করুন।

চেহারায় বয়সের ছাপ দ্রুত পড়ে

আপনি যদি চেহারায় বয়সের ছাপ পড়তে দিতে না চান তবে খাবারে নিয়ন্ত্রণ আনুন। বিশেষ করে চিনি ও মিষ্টি জাতীয় খাবার, ভাজাপোড়া খাবার, মসলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। কারণ এ ধরনের খাবার আপনার সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেইসঙ্গে চেহারায় বয়সের ছাপ ফেলবে দ্রুত। অতিরিক্ত চিনি খেলে শরীরের বিপাকক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় না। বিপাক ভালো না হলে বাড়বে ওজন। সেইসঙ্গে দেখা দেবে হজমের সমস্যাও। 

কোলেস্টেরল বাড়ে

অতিরিক্ত চিনি খাওয়ার কারণে শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। কোলেস্টেরল বাড়লে শরীরে বিভিন্ন অসুখের সৃষ্টি হয়। তাই দুধের সঙ্গে চিনি খাওয়ার অভ্যাস থাকলে তা আজই বাদ দিন।

হার্টেরও হবে ভয়াবহ ক্ষতি

দুধে চিনি মেশালে তার ক্যালোরি ভ্যালু বহুগুণে বেড়ে যায়। আর এই অতিরিক্ত ক্যালোরি কিন্তু ফ্যাটের বহর বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। আর ওজনের কাঁটা ঊর্ধ্বমুখী হলেই শরীরে এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডসের মাত্রা বাড়বে। যার ফলে পিছু নিতে পারে হার্ট অ্যাটাকের মতো প্রাণঘাতী অসুখ। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে ভুলেও দুধে চিনি মিশিয়ে খাওয়া চলবে না। 

Advertisement

দুধ চিনি স্বাস্থ্য টিপস

Advertisement

আরও পড়ুন

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না আসলে যা করবেন

রাতে ঘুম না আসলে যা করবেন

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম