Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এই নিয়ম মানলে গন্ধ হবে না টিফিনবক্সে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

এই নিয়ম মানলে গন্ধ হবে না টিফিনবক্সে

ছবি: সংগৃহীত

Advertisement

দুপুরে খুব মজা করে খেলেন, কিন্তু আলসেমির কারণে টিফিনবক্স বা লাঞ্চবক্স ধুঁলেন না। প্রায় নিয়মিত চলে এমন। বাসায় গিয়ে যখন বক্স খুলবেন তখন দেখবেন বাজে একটা গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে এক ধরনের ভ্যাপসা গন্ধও জমে যায় বক্সের ভেতরে।

এই অস্বস্তিকর গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন। যা করলে আপনার আলসেমির কারণে হওয়া গন্ধ উবে যাবে এবং খাবারও ভালো থাকবে অনেকক্ষণ।

  • টিফিনবক্স পরিষ্কার করার পর আলুর টুকরো ভালো করে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আরও এক বার ধুয়ে নিন। গন্ধ দূর হবে। 
  • দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। ১ টেবিল চামচ বেকিং সোডা পানিতে গুলে বক্সে রেখে দিন। ১০-১৫ মিনিট পর পরিষ্কার করে নিন ভালো করে।
  • সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে লাঞ্চবক্সে ঢেলে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ধুয়ে ফেলুন।   
  • পানিতে কয়েক স্টিক দারুচিনি ফেটে ফুটিয়ে নিন। ফুটন্ত পানি ঢালুন বক্সে। ১৫ মিনিট অপেক্ষা করে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • লেবুর খোসাসহ পানি ফুটিয়ে ঢেলে দিন লাঞ্চবক্সে। ১ ঘণ্টা অপেক্ষা করে তারপর পরিষ্কার করে ফেলুন।

Advertisement

টিফিন বক্স আলু

Advertisement

আরও পড়ুন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম