Logo
Logo
×

Advertisement

বিনোদন

৫ মিনিটে যেভাবে মেকআপ সারেন আলিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম

৫ মিনিটে যেভাবে মেকআপ সারেন আলিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

অফিসে আগে বলে রেখেছিলেন, বিয়ের পার্টিতে যাবেন। কিন্তু শেষ সময়ে এসে বস ধরিয়ে দিল বাড়তি কাজ। দুই ঘণ্টা আগে আসার বদলে পিছিয়ে গেলেন আধঘণ্টা। বাড়তি খেটে রাস্তার জ্যাম ঠেলে যখন বাসায় ফিরলেন তখন দেখলেন সময় বাকি অল্প।

আঙুলের কড়ে গোনা ওই সময়ে কিভাবে নিজেকে আবারও চাঙ্গা করবেন, সারাদিনের ক্লান্তি ঢাকতে পারবেন, কি করলে দ্রুত মেকআপ সারতে পারবেন? এমন সময়ের জন্যই পাঁচ মিনিটের টোটকা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতের একাধিক গণমাধ্যম তার সেই টোটকার বিশদ বর্ণনা দিয়েছে।

ত্বক পরিষ্কার করতে এক মিনিট

সারাদিন খেটে আসলে মুখে ক্লান্তির ছাপ পড়বে নিশ্চয়। ক্লান্তি কাটানোর প্রথম শর্ত পরিষ্কার মুখ। ভাল করে মুখ পরিষ্কার না করলে সারা দিনের তেল, ধুলো-ময়লা মুখে জমে থাকবে। তার উপর মুখে যা-ই মাখুন না কেন, ত্বকের গ্লো ফুটবে না। সঙ্গে ত্বকে আর্দ্রতার অভাব যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

ক্রিম মাখতে এক মিনিট

ফাউন্ডেশন ব্যবহার না করে ঘরোয়া আড্ডার জন্য মুখে মাখতে পারেন বিবি ক্রিম। ফাউন্ডেশনের মতো ভারী না হলেও মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম। ত্বকের রঙের সঙ্গে ফাউন্ডেশন মেশাতে যে সময় ব্যয় করতে হয়, তার অর্ধেক সময়ও লাগে না বিবি ক্রিম মাখতে।

চোখের মেকআপে এক মিনিট

এক মিনিটের মধ্যে ভুরু এঁকে, চোখে কাজল পরে নিন। চাইলে মাস্কারাও লাগাতে পারেন চোখের পাতায়। তবে তাড়াহুড়োতে চোখের উপর আইলাইনার পরতে যাবেন না। হাত কেঁপে উল্টোপাল্টা হয়ে যেতে পারে সব। সময়ও লাগতে পারে তিনগুণ।

ঠোঁট এবং গাল রাঙাতে এক মিনিট

আলাদা করে গালে টিন্ট বা ব্লাশ মাখার প্রয়োজন নেই। লিপস্টিক পরার পর তাই দিয়েই গালের দুই পাশে আঙুল দিয়ে ভাল করে ঢলে নিন। নাকের উপরেও হালকা করে মেখে নিতে পারেন।

সেটিং স্প্রে বা ফিক্সারের জন্য বাকি এক মিনিট

সবশেষে গালের একেবারে উপরের দিকে সামান্য একটু হাইলারটার দিয়ে ফিক্সার স্প্রে করে নিন। ফিক্সার মেখে আধ মিনিট ফ্যানের তলায় থাকুন। ব্যস। মানানসই পোশাক পরে বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত।

Advertisement

অফিস মেকআপ

Advertisement

আরও পড়ুন

পুরুষের প্রজনন ক্ষমতা কি হুমকিতে, গবেষণায় মিলছে নতুন উদ্বেগ

পুরুষের প্রজনন ক্ষমতা কি হুমকিতে, গবেষণায় মিলছে নতুন উদ্বেগ

হৃদরোগের ৫ নীরব সংকেত, শরীরে দেখা দিলে হোন সতর্ক

হৃদরোগের ৫ নীরব সংকেত, শরীরে দেখা দিলে হোন সতর্ক

যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার ৯ লক্ষণ

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার ৯ লক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম