Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঈদে বাটা মসলায় ঝাল–মিষ্টি গরুর মাংসের সঙ্গে কলিজা কষা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

ঈদে বাটা মসলায় ঝাল–মিষ্টি গরুর মাংসের সঙ্গে কলিজা কষা

ছবি: সংগৃহীত

Advertisement

উপকরণ

গরুর মাংস ও কলিজা ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, আদা–রসুন বাটা ৩ টেবিল চামচ, ধনিয়া বাটা আধা চা-চামচ, জিরা বাটা এক চা–চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, মরিচ বাটা ২ চা–চামচ, হলুদ বাটা ২ চা-চামচ, বড় এলাচ একটি, দারুচিনি–এলাচ–লবঙ্গ ৬-৭টি, তেজপাতা ২টি, টমেটো সস ২ চা-চামচ, চিনি সামান্য, তেল হাফ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি ও পানি প্রয়োজন মতো।

রন্ধন প্রণালি

হাড়সহ গরুর মাংস ও কলিজা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা দিয়ে বাটা সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর লবণ ও টক দই ফেটিয়ে দিয়ে কষাতে হবে, গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করতে হবে। মাংস ও কলিজা কষানো হলে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস ও কলিজা সিদ্ধ হলে এবং পানি শুকিয়ে এলে সস দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন বাটা মসলায় ঝাল–মিষ্টি গরুর মাংসের সঙ্গে কলিজা কষা।

Advertisement

গরুর মাংস

Advertisement

আরও পড়ুন

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

শীতে এই ঘরোয়া উপায়ে ত্বক থাকবে সতেজ

শীতে সুস্থ থাকতে জোর দিন এই ৬ পুষ্টি উপাদানে

শীতে সুস্থ থাকতে জোর দিন এই ৬ পুষ্টি উপাদানে

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম