Logo
Logo
×

Advertisement

সাহিত্য

নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন

Advertisement

বিজ্ঞানের রোমাঞ্চ আর চেতনার গহীন দর্শনের এক অপূর্ব মেলবন্ধনে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মো. শাহজাহান সাজুর নতুন সায়েন্স ফিকশন ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’। প্রকাশ করেছে স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ।

লেখক মো. শাহজাহান সাজু বলেন, ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’ কেবল একটি কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং এটি আমার দীর্ঘ দিনের লালিত কিছু প্রশ্নের এক কাল্পনিক উত্তর খোঁজার চেষ্টা।

তিনি বলেন, আমরা এমন যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর নিউরার লিংকের মাধ্যমে নিজেদের আরও উন্নত করতে চাইছি, ঠিক তখনই মনের কোনো এক কোণে এই প্রশ্নটিউ উঁকি দেয় -সবকিছু নিখুঁত হয়ে গেলে মানুষের ‘মানুষ’ হিসেবে বেঁচে থাকার সার্থকতা কোথায়?

অনিন্দ্য প্রকাশের কর্ণধার প্রকাশক মো. আফজাল হোসেন বলেন, সচরাচর সায়েন্স ফিকশন বলতে আমরা যা বুঝি এটি তার চেয়েও গভীরে গিয়ে মানুষের মগজের নিউরন আর স্মৃতির ধূসর কোষে এক অদৃশ্য ভাইরাসের হানা দেওয়ার রোমহর্ষক কাহিনীকে চিত্রায়িত হয়েছে। যেখানে লেখক কেবল যান্ত্রিকতা নয় বরং মানুষের হৃদয়ের গহীন দহন আর অস্তিত্বের সংকটকে বিজ্ঞানের নিপুণ ছোঁয়ায় ভিন্ন রূপ দিয়েছেন। আমরা আশাবাদী, এটি সমকালীন পাঠকদের মনযোগ আকর্ষন করবে।

মো. শাহজাহান সাজুর নতুন সায়েন্স ফিকশন ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’ অমর একুশে বইমেলার ৫৬৫, ৫৬৬. ৫৬৭, ৫৬৮ ও ৫৬৯ নম্বর স্টল অর্থাৎ অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম