Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য

‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক কেতন শেখ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১৮ পিএম

‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক কেতন শেখ

‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা ভবনে রোববার (১৭ মে) অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ নারী লেখক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। তার বহুল আলোচিত গল্পগ্রন্থ ‘নির্বাচিত প্রেমের গল্প’-এর জন্য চলতি বছর তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিজনরা। তাদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক শেলি সেন গুপ্তা, ঝর্ণা রহমান, রিজিয়া রহমান, দিলারা মেজবা, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং কবি দিলারা হাফিজ।

বর্তমানে কেতন শেখ সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের দুবাই-এ অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে অবস্থান করেও তিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি সংবেদনশীল ও মননশীল শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এবং সাহিত্যভিত্তিক দ্বিভাষিক অনলাইন পাঠাগার ‘শব্দমুকুর’-এর প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণাধর্মী রচনায় সমান দক্ষতার স্বাক্ষর পাওয়া যায়। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তার অবদান দেশে ও প্রবাসে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম