Logo
Logo
×

Advertisement

সাহিত্য

শিশুদের মানসিক প্রস্তুতিতে ব্যতিক্রমী উদ্যোগ

`আমি এখন বড় ভাই' বইয়ের মোড়ক উন্মোচন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

`আমি এখন বড় ভাই' বইয়ের মোড়ক উন্মোচন

Advertisement

নবাগত ভাই বা বোনের আগমনের আগে বড় শিশুকে মানসিকভাবে প্রস্তুত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ইতিবাচক আবেগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকাশিত শিশুতোষ `আমি এখন বড় ভাই' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা বইটির বিষয়বস্তু, চিত্রায়ণ এবং শিশুদের মানসিক বিকাশে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নবাগত শিশুর আগমনে বড় সন্তানের মনে যে পরিবর্তন, কৌতূহল বা অনিশ্চয়তা তৈরি হয়, এই বইটি তা সুন্দরভাবে তুলে ধরে এবং ভালোবাসা, দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

বইটির লেখক এবং অফস্প্রিং বাংলাদেশের সিইও ফাতেমা তুজ জোহরা কুমু বলেন, শিশুর আবেগকে গুরুত্ব দিয়ে, ইসলামী মূল্যবোধ ও বাস্তব পারিবারিক অভিজ্ঞতার আলোকে বইটি রচিত হয়েছে। আমরা আশা করি, এটি বাংলাদেশের পরিবারগুলোর জন্য একটি কার্যকরি সহায়ক বই হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিশুপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

`আমি এখন বড় ভাই' বইটি বর্তমানে রকমারি, ওয়াফিলাইফসহ বিভিন্ন অনলাইন পেইজ এবং শিশু পরিবহণের বিভিন্ন আউটলেটে পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম