Logo
Logo
×

Advertisement

সাহিত্য

রবীন্দ্র প্রয়াণবার্ষিকীতে আইজিসিসির ‘ইতি রবীন্দ্রনাথ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:১০ এএম

রবীন্দ্র প্রয়াণবার্ষিকীতে আইজিসিসির ‘ইতি রবীন্দ্রনাথ’

Advertisement

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজন করেছে ‘ইতি রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির এক বিশেষ সন্ধ্যা।

বৃহস্পতিবার রা‌তে অনুষ্ঠিত এ আয়োজনে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং রবীন্দ্রনাথের চিরন্তন মানবতাবাদী দর্শনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তার সুরেলা কণ্ঠে রবীন্দ্রসংগীত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পলক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির এক অবিচ্ছেদ্য সেতুবন্ধন। তার সার্বজনীন মানবতাবাদ দুই দেশের মানুষের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাচ্ছে।

সংগীতশিল্পী স্বপ্নীল সজীব সমকালীন বাংলা গানের একজন পরিচিত কণ্ঠশিল্পী। পপ, লোক ও আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি বিভিন্ন সংগীত উৎসব, টেলিভিশন অনুষ্ঠান ও কনসার্টে নিয়মিত অংশ নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে অবদান রেখে চলেছেন।

আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পলক ২০০১ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেন। তিনি ভারতের সারেগামা ও হিন্দুস্তান রেকর্ডস-এর প্রযোজনায় কাজ করেছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে তিনি কলকাতার রবীন্দ্র সদনেও একক আবৃত্তি পরিবেশন করেছেন।

আয়োজকরা জানান, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সংলাপ, শিল্প-সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম