কবিতা: শূন্য খাঁচা। ছবি: যুগান্তর গ্রাফিক্স টিম
|
ফলো করুন |
|
|---|---|
আয়রে আয় প্রাণের পাখি
হৃদয় পিঞ্জরে তোরে লুকাইয়া রাখি।
গহন কানন বনে লুকাইয়া গেলি,
জানিনা কি সুখ তুই সেথা গিয়ে পেলি।
এত দিন বাঁধা ছিলি হৃদয় পিঞ্জরে
কেন পালাইয়া গেলি ব্যথা দিয়ে প্রাণে।
আর কি ফিরিবি তুই এ শূন্য খাঁচায়
তোরই বিহনে এ প্রাণ জ্বলিয়া যায়।
তোরই ত্বরে বসে বসে দিবা নিশি ভাবি,
মানে না পাগল মন রাখে শুধু দাবি।
তোর ত্বরে ফুল ফোটে, আকাশেতে চাঁদ ওঠে
না দেখে ম্লান হয় তার দুটি আঁখি।
ওরে ওরে প্রাণ পাখি, মনে কি পড়ে নাকি
কত সুখে ছিলেম মোরা সবাজন।
নিয়তির পরিহাসে হারাইলাম তোরে শেষে
তোমাবীনা বাঁচে না জীবন।
শিল্পী রাণী ঘোষ, লেখিকা ও কবি
