Logo
Logo
×

Advertisement

সাহিত্য

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ পেলেন চারজন

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৮:১৯ পিএম

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ পেলেন চারজন

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ পাওয়া চারজন। ছবি: সংগৃহীত

Advertisement

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। আইএফআইসি ব্যাংক নিবেদিত এবারের কালি ও কলম পুরস্কার অর্জন করেছেন - কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফ্ফর হোসেন, প্রবন্ধ-গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন এবং শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার। বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় এ-বছর চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে।

আগামী ১৮জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় এক অনলাইন অনুষ্ঠানে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। 

আয়োজনে আরও বক্তব্য রাখবেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। অনলাইন আয়োজনে সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন।

Advertisement

কালি ও কলম পুরস্কার রণজিৎ সরকার চারজন পেলেন

Advertisement

আরও পড়ুন

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম