Logo
Logo
×

Advertisement

সাহিত্য

কাল্পনিক

Icon

ফারিহা জেসমিন ইসলাম

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

কাল্পনিক

Advertisement

আমি কাশফুলে হাত রেখে ছুঁতে পারি তোকে, 

তোর গ্রীবার কোমলতা, তোর কন্ঠের কোকিলের স্বর।

তোর তানপুরা গান, তোর এক বৃষ্টি কান্না

আমি এই বুক দিয়ে ছুঁই।  

তোর সোনালী চোখের টলটলে  অশ্রু 

আমার বুকচিরে চলে যায় সুদূর গহীনে

নরম মেঘ হয়ে মনের আকাশে আচমকা 

ঝড়ো বেগে বয়ে যায় প্রবল। 

তোর ঐ মায়াভরা চাহনি 

উদাত্ত আহবান 

ভুলিয়ে দেয় এক পৃথিবী শোক

থামিয়ে দেয়

সহস্র  বছরের অশ্রুপাত।

আমি কাশফুলে হাত রেখে ছুঁতে পারি তোকে। 

হোক না তবে এক জনম ধরে 

এমন গভীর উষ্ণ আলিঙ্গন!

Advertisement

কাশফুল

Advertisement

আরও পড়ুন

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাকশিল্পাঙ্গনের নতুন সভাপতি হাসিব বিল্লাহ, সাধারণ সম্পাদক নূৎফা

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ১২ ডিসেম্বর

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম