Logo
Logo
×
   

সাহিত্য

শেষ সময়ে বইমেলায় আলোচনায় ‘বদলে যাও বদলে দাও’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ১০:৩৫ পিএম

শেষ সময়ে বইমেলায় আলোচনায় ‘বদলে যাও বদলে দাও’

হাবিবুর রহমান মিছবাহর বইগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।

বহুমুখী প্রতিভার অধিকারী লেখক হাবিবুর রহমান মিছবাহ লিখিত `বদলে যাও বদলে দাও' শেষ সময়ে আলোচনায় এসেছে। ২০১৮ বইমেলায় প্রকাশিত— ‘বদলে যাও বদলে দাও’ বইটি ‘নবসাহিত্য’ প্রকাশনীর বেস্ট সেলার ছিল।

২০১৯ গ্রন্থমেলায় লেখকের নতুন বই  ‘নিউ ভার্সন অব লাভ’। ‘বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত বইটি ১৬ ফেব্রুয়ারি মোড়ক উন্মোচনের পর থেকেই পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বইটির দ্বিতীয় সংস্করণও বের হচ্ছে।

নতুন বই ‘নিউ ভার্সন অব লাভ’র পাশাপাশি— হঠাৎ আলোচনায় চলে আসে ‘বদলে যাও বদলে দাও’ বইটিও। বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্সের স্টলে পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘বদলে যাও বদলে দাও’ ও ‘নিউ ভার্সন অব লাভ’।

ইসলাম নিয়ে আপত্তিকারীদের জবাব, মুক্তচিন্তার নামে ধর্ম অস্বীকারকারীদের জবাব, ধর্মনিরপেক্ষতার নামে বিবাদ সৃষ্টি, জিহাদ, মৌলবাদী ও সামাজিক চারিত্রিক অবক্ষয় নিয়ে লেখা ‘বদলে যাও বদলে দাও’ বইটি— ২০১৯ একুশে গ্রহন্থমেলার শেষদিন পর্যন্ত ৩২০-৩২১নং স্টলে পাওয়া গেছে।

সময় বাড়ানোয় আরও দুদিন পাঠকরা সংগ্রহ করতে পারবেন বইটি৷ বইটির প্রচ্ছদ করেছেন ইবরাহীম কোব্বাদী। মুদ্রিত মূল্য ২০০ টাকা। এ ছাড়াও একই স্টলে লেখকের “নিউ ভার্সন অব লাভ” ও ‘রোহিঙ্গা শিবিরের অলিগলি’ পাওয়া যাবে।

বইমেলা শেষে বাংলাবাজারসহ দেশের বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে বইগুলো। তা ছাড়াও অনলাইন শপ রকমারি ডটকম ও দারাজ ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

বইমেলা নতুন বই মিছবাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম