হাবিবুর রহমান মিছবাহ’র মোটিভেশনাল বই ‘চেইঞ্জ ইউর মাইন্ড’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অমর একুশে গ্রন্থমেলায় আসছে হাবিবুর রহমান মিছবাহ’র মোটিভেশনাল বই ‘চেইঞ্জ ইউর মাইন্ড’।
আগামী ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লেখক মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হবে।
সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা মিডিয়ার কাজ। কিন্তু বর্তমান বিশ্বে যেন এই ধারণাটাই অতীত হতে চলছে। এখন সাদাকে সাদা বলা হয় না, কালোকে কালো বলা হয় না সহজে।
অনেক ঘুরিয়ে-পেঁচিয়ে সাদাকে কালো বানানোর প্রয়াস চলে প্রতিনিয়ত। যা আমাদের চিন্তা-চেতনার বিকৃতি ঘটায়। সত্যকে জানতে, বুঝতে দেয়াল হয়ে দাঁড়ায়। ফলে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনে রাখে ব্যাপক ভুমিকা।
ক্ষেত্র বিশেষে আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয় অপ্রত্যাশিত চিন্তার আশ্রয়ে। এমন সব বিষয় নিয়েই আলোকপাত করা হয়েছে ‘চেইঞ্জ ইউর মাইন্ড’ বইটিতে।
বইটির লেখক নন্দিত ওয়ায়েজ ও আলোচক, চিন্তাশীল আলেম ‘হাবিবুর রহমান মিছবাহ’ দেশ-বিদেশে প্রসিদ্ধ একজন সুবক্তা। বয়ানের ময়দানে যেভাবে মানুষকের আলোর দিকে ডাকেন, ঠিক সেভাবেই লেখালেখির জগতেও মানুষকে আহ্বান করেন আলোর পথে। আহ্বান করেন, সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা শিখতে।
বইটি সাজানো হয়েছে আলোচনা, প্রবন্ধ, গল্প আর মূল্যবান কিছু কথামালা নিয়ে। পাঠক নিশ্চয়ই চিন্তার খোরাক পাবেন বইটিতে। সত্য জেনে আলোর পথে আসতে পাঠকের বিবেককে নিশ্চয়ই নাড়া দেবে ‘চেঞ্জ ইউর মাইন্ড’।
বইয়ের প্রতিটি কথা, প্রতিটি আলোচনা, প্রতিটি গল্প মোটিভেশনালধর্মী। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং বাস্তবতা বুঝতে ও জানতে পাঠককে উদ্বুদ্ধ করবে।
২১ ফেব্রুয়ারি মেলার বিশতম দিন থেকে বইমেলায় বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নং স্টলে বইটি পাওয়া যাবে।
ইতিপূর্বে হাবিবুর রহমান মিছবাহ’র বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এটি তার অষ্টম কাগুজে সন্তান। পাঠকমহলে তাঁর লিখিত বইগুলো বরবারই পাঠকপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা পেয়ে থাকে। ধারণা করা হচ্ছে এই বইটিও ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে।
বইটির প্রি-অর্ডার চলছে effortbd.com, ও rokomari.com-এ। বইটির অনলাইন পরিবেশক হিসেবেও থাকছে রকমারি এবং ইফোর্ট-বিডি।
