Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ: জলাতঙ্কে প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ: জলাতঙ্কে প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু

Advertisement

জলাতঙ্ক একটি মরণব্যাধী। যা প্রাণী থেকে মানুষে ও প্রাণীতে সংক্রামিত হয়ে থাকে। মূলত কুকুরের মাধ্যমে রোগটি সংক্রামিত হয়। এখনও বিশ্বে প্রতি ৯ মিনিটে ১ জন ও বছরে ৫৫ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করে।

কুকুরকে জলাতঙ্ক থেকে নিরাপদ করতে বিশ্বব্যাপী জলাতঙ্ক নির্মূলে ‘মাস ডগ ভ্যাক্সিনেশন’ বা ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। কোনো এলাকার ৭০ ভাগ কুকুরকে টিকা দিলে ওই এলাকার কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়। তিন বছরে তিন রাউন্ড টিকা দিলে কুকুর থেকে মানুষ বা কুকুর ও অন্যান্য প্রাণীতে জলাতঙ্ক সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে টিকাদান কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ২০১৯ পর্যন্ত সব সিটি কর্পোরেশনে ও ৩৯ জেলায় ১২ লাখ ৮৩ হাজার ৬৮৫টি কুকুরকে এক রাউন্ড টিকা দেয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বাকি ২৫ জেলায় আরও আনুমানিক ৬ লাখ কুকুরকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সংক্রামক রোগ বিধি অনুযায়ী সারা দেশ থেকে জলাতঙ্ক রোগের রিপোর্টিং জোরদারকরণ এবং মানুষ ও প্রাণীর জলাতঙ্ক নিশ্চিতকরণে ল্যাবরেটরি ডায়াগনসিসের ব্যবস্থা উন্নয়নেও সিডিসি, স্বাস্থ্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর কাজ করছে।

বিজ্ঞানী লুইপাস্তুর আবিষ্কার করেছিলেন জলাতঙ্কের টিকা, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই মহান বিজ্ঞানীর মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য।

সংশ্লিষ্টরা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কুকুর কামড়জনিত জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়তে হবে। বৈশ্বিক উদ্যোগের অংশীদার হিসেবে বাংলাদেশও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জলাতঙ্ক রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ।

Advertisement

জলাতঙ্ক

Advertisement

আরও পড়ুন

বিআইবিএমে অধ্যাপক মাহবুব উল্লাহ লুটপাট ঠেকানো না হলে অর্থনীতি নদীতে পড়বে

লুটপাট ঠেকানো না হলে অর্থনীতি নদীতে পড়বে

চলাচলের বিধিমালা জারি সিটি করপোরেশনে নিবন্ধন ছাড়া চলবে না ই-রিকশা

সিটি করপোরেশনে নিবন্ধন ছাড়া চলবে না ই-রিকশা

সবাই চান বাড়তি কমিশন গণশুনানিতে এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ

গণশুনানিতে এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ

বাঁশরীর অনুষ্ঠানে বক্তারা সাম্যবাদী কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

সাম্যবাদী কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম