Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম

৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

ছবি: আল-জাজিরা

Advertisement

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের শুজাইয়্যা এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। তাদের দাবি, ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি সৃষ্টি করেছিল’।

গাজা সরকার জানায়, চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। তারা আরও জানায়, ইসরাইল এ সময় অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা সাম্প্রতিক সময়ে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জনকে আহত করেছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম