Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি মোজতবা খামেনির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৪৫ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি মোজতবা খামেনির

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘শিশুহত্যা’ ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত ‘শিশুহত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের’ সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতে পারে।

১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন খামেনি। তার বক্তব্যে ২০২৫ সালের প্রসঙ্গটি মূলত ওই বছরের জুনে ইসরাইল ও ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধকে নির্দেশ করে।

খামেনি তার বক্তব্যে ‘শিশুহত্যা’র একটি উদাহরণ হিসেবে মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করেন। তার দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে বিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশু নিহত হয়। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় শিক্ষকসহ ১৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল শিশু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

আরও পড়ুন

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম