ডাচ সংবাদপত্রের গবেষণা
গণহত্যা-বিষয়ক বিশেষজ্ঞদের মতামত: গাজায় ইসরাইলি অভিযান গণহত্যা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১:১৪ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বেশ কিছু সংখ্যক বিশ্বের শীর্ষস্থানীয় গণহত্যা-বিষয়ক বিশেষজ্ঞ মনে করেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যা। ডাচ সংবাদপত্র এনআরসির এক তদন্তে এ তথ্য উঠে এসেছে।
এক প্রতিবেদনে শনিবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
গবেষণাপত্রে ইসরাইলসহ ছয়টি দেশের সাতজন বিখ্যাত গণহত্যা-বিষয়ক গবেষকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা সবাই গাজায় ইসরাইলি অভিযানকে গণহত্যা বলে বর্ণনা করেছেন। আবার অনেকে বলেছেন, তাদের সহকর্মীরা এ বিষয়ে তাদের মূল্যায়নকেই মেনে নিয়েছেন।
ইসরাইলি গবেষক রাজ সেগাল এনআরসিকে বলেছেন, ‘আমি কি এমন একজনের নাম বলতে পারি যার কাজকে আমি সম্মান করি যিনি এটিকে গণহত্যা বলে মনে করেন না? না পারি না। সমস্ত প্রমাণ বিবেচনা করে এমন কোনও পালটা যুক্তি নেই।’
আরও পড়ুন: গাজা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান আরব লীগের
আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং এনআইওডি ইনস্টিটিউট ফর ওয়ার, হলোকাস্ট অ্যান্ড জেনোসাইড স্টাডিজের অধ্যাপক উগুর উমিত উঙ্গর বলেছেন, ‘এখনো এমন কিছু গবেষক আছেন যারা নিশ্চিতভাবেই বলছেন যে এটি গণহত্যা নয়। আমি তাদের চিনি না। ‘
ডাচ গবেষণাপত্রটি জার্নাল অফ জেনোসাইড রিসার্চ-এ প্রকাশিত সাম্প্রতিক ২৫টি অ্যাকাডেমিক নিবন্ধ পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা গেছে যে, জেনোসাইড স্টাডিজের আটজন শিক্ষাবিদই গাজায় গণহত্যা বা অন্তত গণহত্যা সহিংসতা দেখেন।
এতে আরও বলা হয়েছে, ‘এটি এমন একটি ক্ষেত্রে উল্লেখযোগ্য যেখানে গণহত্যা আসলে কী তা সম্পর্কে কোনও স্পষ্টতা নেই।’
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা বৃদ্ধি, কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা
নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থাগুলিও এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালই প্রথম সংস্থা যারা এই সিদ্ধান্তে পৌঁছে যে গাজায় যুদ্ধের সময় ইসরাইল গণহত্যা চালিয়েছে। তবে, হিউম্যান রাইটস ওয়াচ আরও রক্ষণশীলভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ‘গণহত্যামূলক কাজ’ করা হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ গত বছর দুটি প্রতিবেদন লিখেছিলেন যে গাজায় গণহত্যা চলছে।
এনআরসি রিপোর্টে বলা হয়েছে, গণহত্যা ঘটেছে কিনা তার পরিবর্তে স্কলাররা এটিকে একটি ধীর প্রক্রিয়া হিসেবে দেখেন।
আরও পড়ুন: সেপ্টেম্বরেই ভয়ংকর দুর্ভিক্ষ গাজায়
তদন্তের উপসংহারে বলা হয়েছে, ‘জনমতের বিপরীতে, নেতৃস্থানীয় গণহত্যাবিষয়ক গবেষকরা আশ্চর্যজনকভাবে একমত। তার বলে, নেতানিয়াহু সরকার সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সংখ্যাগরিষ্ঠের মতে, এই প্রক্রিয়া (গণহত্যা) চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’ এ কারণে বেশিরভাগ গবেষক এখন কেবল 'গণহত্যা সহিংসতা' সম্পর্কে কথা বলেন না, বরং 'গণহত্যা' সম্পর্কে কথা বলেন।
