Logo
Logo
×

Advertisement

মোবাইল

বাজারে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

বাজারে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল

Advertisement

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, অ্যাপল আগামী বছর আইফোন ১৭ সিরিজে আরও একটি সাশ্রয়ী মডেল বাজারে আনতে পারে। ধারণা করা হচ্ছে, ‘আইফোন ১৭ই’ নামের এই সংস্করণটি ২০২৬ সালের শুরুতেই বাজারে আসবে। খবর—ইন্ডিয়া টুডে।

গত বছরের আইফোন ১৬ই-এর মতো এটিও কম বাজেটের বিকল্প হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বার অ্যাপল নকশা ও ফিচারের দিক থেকে পুরো সিরিজের সঙ্গে মডেলটিকে আরও সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে।

প্রাথমিক তথ্য বলছে, আইফোন ১৭ইতে সবচেয়ে বড় আপগ্রেড হবে এর প্রসেসর। ডিভাইসটিতে ব্যবহার করা হতে পারে অ্যাপলের সর্বাধুনিক এ১৯ চিপ। ফলে গেমিং, ছবি প্রক্রিয়াকরণ এবং এআই-নির্ভর কাজ—সব ক্ষেত্রেই পাওয়া যাবে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স। যদিও সিপিইউতে সামান্য উন্নতি আসবে, তবে জিপিইউ কর্মক্ষমতায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

ডিজাইনেও চোখে পড়ার মতো পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে। আইফোন ১৬ই সমালোচিত হয়েছিল এর পুরোনো নচ ডিজাইনের কারণে। এবার সে সমস্যা কাটিয়ে আইফোন ১৭ই মডেলে ডায়নামিক আইল্যান্ড যুক্ত হতে পারে। এতে ফোনের ডিসপ্লে আরও আধুনিক দেখাবে এবং লাইভ অ্যাক্টিভিটিসসহ নতুন ধরনের নোটিফিকেশন সহজেই ব্যবহার করা যাবে।

ক্যামেরা বিভাগেও নতুন চমক থাকতে পারে। বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, আইফোন ১৭ সিরিজে যুক্ত হতে পারে নতুন ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেন্টার স্টেজ সুবিধাযুক্ত। এই প্রযুক্তির মাধ্যমে ভিডিও কল বা সেলফিতে একাধিক মানুষ থাকলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সামঞ্জস্য করতে পারবে।

যদিও প্রকাশের তারিখ ও দাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল সাধারণত তার নির্দিষ্ট সময়সূচি মেনে চলে। আইফোন ১৬ই যেমন এ বছরের ফেব্রুয়ারিতে এসেছিল, তেমনই আইফোন ১৭ই-ও ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকে উন্মোচিত হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আইফোন ১৬ই-এর দাম প্রায় ৭৫ হাজার টাকার কাছাকাছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ সহজেই ফিরিয়ে আনবেন যেভাবে

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আরও পড়ুন

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম