Logo
Logo
×

Advertisement

অন্যান্য

চাঁদরাতেই যে কঠিন সিদ্ধান্ত নেন আবু ত্বহা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:০১ পিএম

চাঁদরাতেই যে কঠিন সিদ্ধান্ত নেন আবু ত্বহা

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।

Advertisement

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবনে আবারও ভাঙন নেমে এসেছে।

জানা গেছে, গত রমজানের চাঁদরাতেই তাদের বৈবাহিক সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এবং আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন গোপন ছিল। 

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকেছিল মাত্র চার মাস। এর আগেও পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম দফার বিচ্ছেদ ঘটে।

দ্বিতীয়বার বিয়ের পর সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা থাকলেও শেষ পর্যন্ত চাঁদরাতেই নেওয়া ওই কঠিন সিদ্ধান্তে আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

আবু ত্বহা মোহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা এবং মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকে।

তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ ও পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পাশাপাশি দ্বীনি বিষয়ে স্বশিক্ষিত।

২০২৩ সালের জুনে, আদনান তার তিন সঙ্গী এবং গাড়িচালকসহ ঢাকায় যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন। আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন। 

পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং কোনো অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না। তবে, আদনান দাবি করেছিলেন যে তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী ‘গুম‘ করে আয়নাঘরে আটকে রেখেছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনা তার পরিচিতি আরও বাড়িয়ে দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদ ইস্যুতে যা জানালেন সাবিকুন নাহার

বিচ্ছেদ ইস্যুতে যা জানালেন সাবিকুন নাহার

সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান

সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান

সেই সাবিকুন নাহারকেই মন দিলেন ত্বহা

সেই সাবিকুন নাহারকেই মন দিলেন ত্বহা

ত্বহার সঙ্গে বিচ্ছেদের পর যে আহ্বান জানালেন সাবিকুন নাহার

ত্বহার সঙ্গে বিচ্ছেদের পর যে আহ্বান জানালেন সাবিকুন নাহার

এবার মুফতি কাসেমীর বিরুদ্ধে গা শিউরে ওঠা অভিযোগ

এবার মুফতি কাসেমীর বিরুদ্ধে গা শিউরে ওঠা অভিযোগ

আবু ত্বহা আদনানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন সাবিকুন নাহার

আবু ত্বহা আদনানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন সাবিকুন নাহার

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম