Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

এবার মুফতি কাসেমীর বিরুদ্ধে গা শিউরে ওঠা অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৭ পিএম

এবার মুফতি কাসেমীর বিরুদ্ধে গা শিউরে ওঠা অভিযোগ

মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তামান্না হাতুন নামে এক নারী, যিনি নিজেকে এই আলেমের তার তৃতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাসেমী কথিত শরিয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা। 

সম্প্রতি ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই নারী অভিযোগ করেন, তাকে তালাক দেওয়ার পরও তার সঙ্গে ঘনিষ্ঠ হন মামুনুর রশিদ কাসেমী। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। 

তামান্না হাতুনের ফেসবুক পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- 

“আমি মুফতি মামুনুর রশিদ কাসেমীর তৃতীয় নম্বর স্ত্রী। গত এক বছর যাবত তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করি। দশ হাজার টাকা কাবিন দিয়ে। তা নিয়ে আমার কোনো সমস্যা নেই।

‘Ideal Marriage Bureau-IMB’ এর মাধ্যম মেয়েদেরকে সংসার দেবে, সেটা ওরা ওয়াদা করে। তাদের দুঃখ কষ্ট তারা দেখবে। কিন্তু এসবের পেছনে তারা সেসব নারীকে এক মাসে দুই মাসের জন্য কন্টাক্টে বিয়ে দেয়, কিছু কিছু বড়লোক লোকের সঙ্গে। তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে, ‘বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি’।

একদিক দিয়ে নারীদেরকে ঘর সংসার দেবে বলে, আরেকদিকে ইচ্ছাকৃতভাবে নারীদেরকে ব্যবহার করে, তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে। এসব নিয়ে তর্ক করতে গেলে তার সঙ্গে আমার ঝামেলা হয় এবং একপর্যায়ে মুখে তালাক দেয়। তারপরও আমি আশায় ছিলাম আমার সঙ্গে সংসার ঠিক হয়ে যাবে। এবং তার সঙ্গে আমার তালাক হওয়ার পরও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে, সে সবকিছু ঠিক করে নেবে এবং সেসময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে। বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই।

কয়দিন পর আমি যখন ডাক্তারের কাছে যাই, তখন এ খবর পাই যে, আমি গর্ভবতী এবং সেটা আমি তাকে জানাই। সে আমাকে বলে, ‘এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বাচ্চা ফেলে দাও, আমি সবকিছু ঠিক করে ফেলব।’ সে আর তার দুলাভাইয়ের প্রথম স্ত্রী আমাকে জোর করে ওষুধ খাওয়ায়।

বাচ্চা নষ্ট হওয়ার তিনদিন পর সে কুষ্টিয়াতে গিয়ে একটি ১৩ বছরের মেয়েকে বিয়ে করে। এবং সেই বিষয়টি এখনো পাবলিশ করেনি অনলাইনে। ১৪/১০/২০২৫ আমি তার বিরুদ্ধে একটি মামলা জমা দেই। আমি আশা করছি এটার ভালো ফলাফল পাব।

ইমাম উদ্দিন আমার সৎবাবা আমার মাকে হুমকি কেউ দেয় যে, তোমার মেয়ে যদি অনলাইনে এসে আমাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেব।

আপনারা যতটুকু জানেন, আমি এই আইডি থেকে সব পজিটিভ পোস্ট করতাম ওদেরকে নিয়ে। এবং অনেক মা বোন এসেছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন। একটা সময় মনে হতো আমি সবথেকে ভালো কাজের সঙ্গে যুক্ত আছি। কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সঙ্গে আমি যুক্ত আছি। আমি চাইলেই আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু ওদেরকে না থামাইলে, নারীদের সঙ্গে ওরা এরকমই প্রতারণা করবে। সে যে মিথ্যা মামলা করেছে, সেটা নিয়ে আমি বিস্তারিত প্রসাশনের সঙ্গে কথা বলব”।

এর আগে ধর্মীয় বক্তা আবু ত্বহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার। ত্বহা তাকে মারধরও করেন বলে অভিযোগ করেন তিনি। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

পরকীয়ায় আসক্ত বিবাহিত-অবিবাহিতের শাস্তি কী?

পরকীয়ায় আসক্ত বিবাহিত-অবিবাহিতের শাস্তি কী?

আরও পড়ুন

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম