Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

ফাইল ছবি

Advertisement

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। আর বাকি একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

সরকারের তথ্যানুযায়ী- চলতি বছরের এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ২০৮ জন। আর খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীরব্যথা; কী বলছেন চিকিৎসকেরা?

ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীরব্যথা; কী বলছেন চিকিৎসকেরা?

ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা! দায়ী হতে পারে যেসব সংক্রমণ

ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা! দায়ী হতে পারে যেসব সংক্রমণ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

আরও পড়ুন

ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর

বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম