Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর জানবেন যেভাবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর জানবেন যেভাবে

গাজা অভিমুখে শহিদুল আলমের যাত্রা। ছবি: সংগৃহীত/ফাইল

Advertisement

আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার (৮ অক্টোবর) ভোরে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছে।

ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ আগে ড. শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—

‘আজ (৮ অক্টোবর) ফিলিস্তিনি সময় সকাল আনুমানিক ৬টায় ফ্রিডম ফ্লোটিলা কনশেন্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যসহ আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরাইলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন। শহিদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটি ‘‘Bangladesh Stands With Palestine’’ এবং ‘‘Free Shahidul’’ অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন।’

এই ঘটনার পরপরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও বিবেকবান মানুষজন শহিদুল আলম ও তার সহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ—#FreeShahidulAlam, #FreeTheFlotilla, এবং #FreedomForGazaCrew হ্যাশট্যাগে।

অনেকে জানতে চাইছেন—এখন থেকে শহিদুল আলমের ফেসবুক পেজে প্রকাশিত আপডেটগুলো কীভাবে পাওয়া যাবে এবং কে বা কারা পেজটি পরিচালনা করবেন।


শহিদুল আলমের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, তার ফেসবুক পেজের দায়িত্ব এখন ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’—এই দুই অধিকারভিত্তিক প্ল্যাটফর্মের কর্মীরা সামলাবেন। তারা শুধুমাত্র শহিদুল আলমের অবস্থান, নিরাপত্তা, এবং মুক্তির দাবিতে গৃহীত পদক্ষেপ ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করবেন।

এদিকে ফ্লোটিলার সঙ্গে থাকা অন্যান্য দেশের সাংবাদিক ও চিকিৎসকদের পরিবার আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।


ড. শহিদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানবিক অধিকারের পক্ষে সক্রিয় রয়েছেন। তার তোলা বহু ছবি বিশ্বজুড়ে বিবেককে নাড়া দিয়েছে। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং উল্লিখিত দুইটি অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস, যেখান থেকে জানা যাবে আটক শহিদুল আলম ও তার সহযাত্রীদের সর্বশেষ খবর ও বার্তা।

আপডেট জানতে করণীয়:

১. ড. শহিদুল আলমের অফিসিয়াল ফেসবুক পেজে Follow অপশনটি চালু রাখুন।

২. ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’ পেজ দুটির নোটিফিকেশন চালু করুন।

৩. আন্তর্জাতিক Freedom Flotilla Coalition-এর অফিসিয়াল ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টেও নজর রাখুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

তারেক রহমান ও জাইমাকে নিয়ে ‘অজানা অভিজ্ঞতা’

শহিদুল আলমের ফেসবুক পোস্ট তারেক রহমান ও জাইমাকে নিয়ে ‘অজানা অভিজ্ঞতা’

দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান

দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান

তারেক রহমানের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: শহিদুল আলম

তারেক রহমানের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: শহিদুল আলম

আরও পড়ুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম