Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:৪৮ পিএম

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

ব্রাজিলের কর্মী থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। ছবি: সংগৃহীত

Advertisement

গাজাগামী ত্রাণবাহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দখলদার ইসরাইল। তারা হলেন— ব্রাজিলের কর্মী থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। খবর আনাদোলুর। 

দীর্ঘ সময় আটকে রাখার পর রোববার (১০ মে) তাদের মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে, ইসরাইলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।


গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাজামুখী এই বহরে হামলা চালানো হয়। তখন বহরটি গন্তব্য গাজার প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

মানবিক সহায়তাবাহী এই বহরের প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে মূল বহরটি ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে রওনা হয়। তাদের লক্ষ্য ছিল গাজার ওপর ইসরাইলের দীর্ঘদিনের অবরোধ ভাঙা।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল।  এতে উপতক্যাটির প্রায় ২৪ লাখ বাসিন্দা চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। 


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনী ব্যাপক আগ্রাসন চলছে।  এতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞও সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম