Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শফিকুল আলম। ছবি: যুগান্তর

Advertisement

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। দেশি-বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং তারা অবাক হচ্ছে—জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি। 

তিনি বলেন, গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুস খেতেন, ঠিকাদারি নিতেন। কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে—সব কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। 

ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও একপ্রকার জমিদারি চালু করেছিল— ইচ্ছেমতো যাকে যেখানে খুশি বসিয়েছেন। 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য (পিসফুল, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল) নির্বাচন হবে। 

সকালে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের, আরডিসি উম্মে তাহমিনা মিতু উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

৫০৬ কোটি টাকার ‘ভৌতিক’ বিল, সংশোধনের পর হলো ১ হাজার ৯৩৮ টাকা

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণ তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

পিঠা-পুরিসহ ১৬ খাবার বেচতে লাগবে নিবন্ধন জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

সাইবার হামলার শঙ্কা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম