Logo
Logo
×

Advertisement

জাতীয়

সেই পর্নো তারকা যুগল জবানবন্দিতে যেসব তথ্য দিলেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

সেই পর্নো তারকা যুগল জবানবন্দিতে যেসব তথ্য দিলেন

ফাইল ছবি

Advertisement

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি পর্নো তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের পৃথক দুই আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন। এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদের প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করতেন তারা।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে ২০ অক্টোবর ভোররাতে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এ সময় পর্নো ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

পরদিন ২১ অক্টোবর তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, তাদের প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন সিআইডির সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন। এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদের প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করতেন তারা।

এই যুগল কেবল নিজেরাই পর্নো ভিডিও তৈরিতে সম্পৃক্ত নয়, অন্যদেরও এ জগতে সম্পৃক্ত করছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া

৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া

পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার

পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার

চাকরির নামে কম্বোডিয়ায় পাচার, পর্নোগ্রাফিতে বাধ্য করা হতো যুবকদের

চাকরির নামে কম্বোডিয়ায় পাচার, পর্নোগ্রাফিতে বাধ্য করা হতো যুবকদের

পর্নোগ্রাফি মামলায় হানি ট্র্যাপখ্যাত লাইলি কারাগারে

পর্নোগ্রাফি মামলায় হানি ট্র্যাপখ্যাত লাইলি কারাগারে

পর্নো সাইটে নিজেকে আবিষ্কার করছেন অতিথিরা

চীনের হোটেলে গোপন ক্যামেরা পর্নো সাইটে নিজেকে আবিষ্কার করছেন অতিথিরা

জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ

৩ আসামির ১০ বছরের কারাদণ্ড, পর্নোগ্রাফির ধারায় আরও ৩ বছর জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ

আরও পড়ুন

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মুশফিক ফজলের পোস্ট জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম