Logo
Logo
×

Advertisement

জাতীয়

মেট্রো ও ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড পর্যবেক্ষণ চেয়ে রিট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

মেট্রো ও ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড পর্যবেক্ষণ চেয়ে রিট

ফাইল ছবি

Advertisement

মেট্রোরেল এবং ঢাকার সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হওয়া এবং বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনায় এখন অনেকেই আতঙ্কিত।

আব্দুল্লাহ আল মামুন বলেন, কেবল মেট্রো না ঢাকা শহরে বিস্তৃত ফ্লাইওভারগুলোর প্রতিটি পিলারে লাগানো আছে অসংখ্য বিয়ারিং প্যাড। বিশেষজ্ঞসহ অনেকে অভিযোগ আছে এসব প্যাডের সময়মতো রক্ষণাবেক্ষণ না করা এবং নির্মাণ ত্রুটির। এসব বিষয় ক্ষতিয়ে দেখতেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি করে তদন্ত করতে আদালতে দ্বারস্ত হয়েছেন বলে জানান রিটকারী।

রিটে সড়ক ও জনপথ বিভাগ এবং মেট্রোরেল কর্তৃপক্ষ ও মেট্রোরেলে বিয়ারিং প্যাড সরবরাহকারী ইতালি-থাই কোম্পানিকে বিবাদী করা হযেছে। রিটটি হাইকোর্টে এনেক্স ১২ নাম্বার কোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

গতিহীন উচ্চগতির রেল

১৪০ কিমি.র ইঞ্জিন-কোচ চলে ৫০ কিমি.তে গতিহীন উচ্চগতির রেল

আরও পড়ুন

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল

বনানী কবরস্থানে ১৫ বছরের স্থায়ী কবরের ফি এক কোটি টাকা

বনানী কবরস্থানে ১৫ বছরের স্থায়ী কবরের ফি এক কোটি টাকা

নতুন দায়িত্বে ৫ এমপি, কোন দলের কে?

নতুন দায়িত্বে ৫ এমপি, কোন দলের কে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম