Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কর্মসূচির ঘোষণা দেন।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এই কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, আগামী ১২ নভেম্বর খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে।

জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা এসব ঘটনার সহায়তা করছে।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে রাজধানীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


তিনি অভিযোগ করে বলেন, যেসব প্রশাসনিক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারা এখনো দায়িত্বে বহাল, যা দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর বাইরে কোনো সমঝোতা ছাত্র-জনতা মেনে নেবে না। সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজপথ থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

শেষে তিনি বলেন, ভারত সীমান্তবর্তী পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে নতুন সেনাঘাঁটি ও স্টেশন তৈরি করছে,যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি।সংগঠনটি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম