Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচনি প্রচারণায় পোস্টার নিয়ে সিইসির কঠোর হুঁশিয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

নির্বাচনি প্রচারণায় পোস্টার নিয়ে সিইসির কঠোর হুঁশিয়ারি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

Advertisement

পোস্টার নিষিদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিজ উদ্যোগে দলগুলোকে এখনই পোস্টার সরাতে হবে। অন্যথায় সহ্য করব না। অন্ধভাবে এসবের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

আচরণবিধির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর। অথচ আমরা এটি নিষিদ্ধ করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন, নিজে থেকে সরিয়ে ফেলবেন। এটাই হবে ভদ্র আচরণ। আর যেন কেউ না লাগান। যে দল এটা করবেন না, আমরা মনে করব যে সে দলের নিয়ত সাফ না। আমরা এটা সহ্য করব না। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার জন্য আমাদের দলগুলোর সঙ্গে সংলাপ একটু দেরি হলো। নির্বাচনে খেলবেন আপনারা। আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই। সহযোগিতা ছাড়া খেলাটা পরিচালনা করা মুশকিল। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন দিতে চাই। সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে পেতে চাই।

সিইসি আরও বলেন, আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা আমাদের নিবন্ধন পেয়েছেন, তারাই সবাই সমান। আপনারা মতামত দেবেন। ভোটের আগে, সময় ও ভোটের পরে সহায়তা করবেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ

এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন বারবার বিপাকে পড়ে ক্ষমতাসীন দল?

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম