Logo
Logo
×

Advertisement

জাতীয়

২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল

Advertisement

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা অনুমোদন করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুসারেই এই ছুটি কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। ২০২৬ সালে ছুটির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ দিনে।

নতুন তালিকা অনুযায়ী, বছরের প্রথম সরকারি ছুটি শবেবরাত, এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ছুটি থাকবে। শবেকদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে।

এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থাকবে বন্ধ। ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিনের ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে।

স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির মধ্যেও দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণ-অভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং দুর্গাপূজা ২০ ও ২১ অক্টোবর ছুটি থাকবে।

বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবেও ব্যাংকগুলো বন্ধ থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা

বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আরও পড়ুন

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন বিজ্ঞপ্তি

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন বিজ্ঞপ্তি

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চিনি শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম