Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

আজকের আবহাওয়ার খবর: ১ ডিসেম্বর ২০২৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আজকের আবহাওয়ার খবর: ১ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি।

Advertisement

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকার অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে ও দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম