Logo
Logo
×

Advertisement

জাতীয়

শুধু গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না: পরিকল্পনা উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

শুধু গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

Advertisement

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি যদি জনকল্যাণমুখী না হয়ে শুধু সুযোগ-সুবিধা দেওয়ার মতো হয়ে যায়, তাহলে যুবসমাজ ক্যাডারভিত্তিক জীবিকা অর্জনের পথ হিসেবে রাজনীতিকেই বেছে নেবে। 

এছাড়া সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী একটি সুবিধাভোগী বলয় তৈরি করে জনকল্যাণমুখী নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করবে। এদিকে আমাদের শিক্ষাব্যবস্থা যুব বেকার তৈরি করছে। এজন্য শুধু রাজনীতি এককভাবে সব কিছু উন্নত করতে পারবে না। আচরণবিধি ও মূল্যবোধ কিভাবে তৈরি হয় তা নিয়েও গবেষণা করতে হবে। বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ.কে. এনামুল হক।  

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী লক্ষ্য ছিল ৩টি বিষয়:

১. কার্যকর জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়ন ঘটানো।

২. সেই গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে।

৩. গুণগত উন্নয়ন, যা ন্যায্য সমাজ, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে।

তবে এখন সীমিত প্রত্যাশা হলো কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও কার্যকর গণতন্ত্রকে সীমিত লক্ষ্য হিসেবে দেখা। তবুও নতুন দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, দ্বৈতভাবে গঠিত সরকারের দ্বৈতভাবে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা হওয়ায় আমার গবেষণার সুযোগ সীমিত। তবে এটুকু বলতে পারি, এতদিন থেকে যে বিষয়গুলো দেখেছি তা বদলাতে হবে। কিন্তু কিছু সংস্কার দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। যেমন, ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে যদি অশুভ সম্পর্ক গড়ে ওঠে, তাহলে শুধু প্রশাসনিক সংস্কার দিয়ে কিছু হবে না। কর ফাঁকি রোধে অনলাইনে কর দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। কিন্তু বড় বড় কর ফাঁকি অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে না। এজন্য আরও বড় সংস্কার প্রয়োজন। 

তিনি বলেন, বিধিবিধান বাস্তবসম্মত না হলে আরও বেশি রেন্ট সেকিং বা অবৈধ সুযোগ তৈরি হবে। বাংলাদেশে ঘুষ নেওয়া অপরাধ হলেও দেওয়াটা অপরাধ না হলেও কেউ ঘুস দিয়ে প্রকাশ করে না, কারণ উভয়েরই স্বার্থ জড়িত।

অবৈধ সম্পদ উপার্জনের চাহিদা রাজনীতিতে থাকলে শুধু বিধিবিধান দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এক অনিয়ম বন্ধ করলে অন্য উৎস খুঁজে নেওয়া হবে। এজন্য আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ন্যায্য ও বৈষম্যহীন অর্থনীতির বিষয় থাকতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তারিতভাবে থাকতে হবে। পৃথিবীর কোনো দেশ এত গরিব নয় যে সব নাগরিকের চাহিদা মেটাতে পারবে না। তবে এজন্য প্রয়োজন সদিচ্ছা ও অর্থনৈতিক সঠিক কাঠামো।

প্রফেসর একেএম এনামুল হক জানান, দুই দিনের গবেষণা সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর মাধ্যমে নানা বিষয় উঠে আসবে। আমাদের যুব বেকার বাড়ছে, দারিদ্র্য বাড়ছে এবং স্বাস্থ্য খাতে নানা সংকট বিরাজমান। এসব বিষয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশে গণতন্ত্র ফের শক্তিশালী হচ্ছে

বাংলাদেশে গণতন্ত্র ফের শক্তিশালী হচ্ছে

‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল

‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল

গণতন্ত্রের তিন কাহিনি

গণতন্ত্রের তিন কাহিনি

গণতন্ত্র ও জাতীয়তাবাদ: রাষ্ট্র, মানুষ ও সভ্যতার এক বহুমাত্রিক আলোচনা

গণতন্ত্র ও জাতীয়তাবাদ: রাষ্ট্র, মানুষ ও সভ্যতার এক বহুমাত্রিক আলোচনা

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান মারুফ কামাল খানের

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান মারুফ কামাল খানের

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম