Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সংগৃহীত ছবি

Advertisement

দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী বছরে সরকারি অফিসের সেই হয়রানি কমে আসবে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান। 

আশিক চৌধুরী বলেন, ‘দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।’

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান। এতে কৃষি জমি রক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। সাতদিনের এই মেলায় অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ। এত বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে তাদের পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল। 

আলোচকরা আরও বলেন, এসএমইখাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে। 

এ সময়, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস করতে হয় উল্লেখ করে, এসএমই খাতের জন্য এই প্রক্রিয়া সহনীয় করার দাবি জানানো হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

নতুন দায়িত্বে আশিক চৌধুরী

নতুন দায়িত্বে আশিক চৌধুরী

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তিতুমীর

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তিতুমীর

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম