Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সিএমজেফের সভাপতি মনির, সম্পাদক আহসান হাবিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

সিএমজেফের সভাপতি মনির, সম্পাদক আহসান হাবিব

Advertisement

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল। 

শুক্রবার রাজধানীর পল্টনের আল রাজী কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। 

নির্বাচনে কার্যনির্বাহী পাঁচটি পদসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হয়। সংগঠনের ৮৩জন সদস্যের মধ্যে ৮১জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’জন দেশের বাইরে থাকায় তারা ভোট দিতে পারেননি। 

সভাপতি পদে মো. মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট। সহসভাপতি পদে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডির এসএম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট। 

সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব রাসেল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার জুনাইদ শিশির পেয়েছেন ৩২ ভোট। 

সহসাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থসম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। 

দফতর সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপ্লবী বার্তার ওবায়দুর রহমান। প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন (৫৪ ভোট), জিটিভির মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৫৩ ভোট), একাত্তর টিভির সুশান্ত সিনহা (৪৬ ভোট), নিউএইজের মুস্তাফিজুর রহমান (৪৫ ভোট) ও অর্থসংবাদের এসএম জাকির হোসেন (৪৩ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনে ছিলেন-প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার-ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শারমিন রিনভী এবং সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম