Logo
Logo
×

Advertisement

জাতীয়

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

আজ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। ছবি: সংগৃহীত

Advertisement

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। 

শনিবার (১৭ জানুয়ারি) শুনানির অষ্টম দিনে ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়। 

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। ভোটের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

৫ ধাপে হবে ইউপি নির্বাচন, কবে কোন ধাপ

৫ ধাপে হবে ইউপি নির্বাচন, কবে কোন ধাপ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে

ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

আরও পড়ুন

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম