Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘যথেষ্ট প্রমাণ’ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ এএম

‘যথেষ্ট প্রমাণ’ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম/ছবি-যুগান্তর

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার করেছে ডিবি। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘যথেষ্ট প্রমাণ’ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স আইডি হ্যাক সংক্রান্তে দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়। সংক্রান্ত হয় ডিবি সাইবার ইউনিটের ওপর তদন্ত ভার পরে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনা ইতোমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির ওপর ন্যাস্ত করা হয়েছে। আটক ব্যক্তির মোবাইল ও অন্যান্য ডিভাইস কর্মস্থল থেকে জব্দ করা হয়েছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ডিবি পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছাড়ানোর জন্য ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।’

সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘তার কর্তৃপক্ষ ও সচিবালয় থেকে পারমিশন নেওয়া হয়েছে।’ 

একই ঘটনায় এর আগে হাতিরঝিল থানায় করা জিডির তদন্তে ছরওয়ারে আলমের কোনো ধরনের সম্পৃক্ততা পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘ফরেনসিক রিপোর্ট না আসলে এ বিষয়ে কিছু বলা যাবে না।’ 

মামলা হলেই তাকে গ্রেফতার করা যায় কিনা- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার

বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

আরও পড়ুন

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

স্বরাষ্ট্রমন্ত্রী এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম