Logo
Logo
×

Advertisement

জাতীয়

একুশে ফেব্রুয়ারির উপহার

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ফ্রি স্বাস্থ্যসেবা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ফ্রি স্বাস্থ্যসেবা

Advertisement

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। মাতৃভাষায় কথা বলার দাবি জানাতে গিয়ে একটি জাতিকে এদিন রক্ত দিতে হয়েছে।একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য অনন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দুয়ার উন্মোচন করেছে কাগজবাড়ি।

এ উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে কাগজবাড়ি Kagojbari)। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকার ২১টি স্কুলে ল্যাপটপ প্রদান করছে কাগজবাড়ি; যাতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। 

এই ল্যাপটপের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী সারাবছর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবে।  চিকিৎসা দেবেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত ও সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা; যা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এ উদ্যোগের আয়োজকরা মনে করেন, স্বাস্থ্যসেবাকে তৃণমূল শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মহতী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ ল্যাপটপগুলো শুধু চিকিৎসাসেবা গ্রহণেই নয়, বরং ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষা ও স্বাস্থ্যের এ যুগলবন্দী আগামী দিনে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাইলফলক হিসেবে কাজ করবে। 

যেসব সুবিধা পাবে শিক্ষার্থীরা

স্কুলে বসেই চিকিৎসকের পরামর্শ: এই উদ্যোগ বাস্তবায়নের ফলে ছোটখাটো অসুস্থতার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এখন থেকে আর হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে না। স্কুলে কাগজবাড়ি প্রদত্ত ল্যাপটপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।

প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ: উদ্যোগের অংশ হিসেবে গ্রামীণ অঞ্চলের নির্বাচিত ২১টি স্কুলে ল্যাপটপ সরবরাহ করা হচ্ছে; যা শিক্ষার্থীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

সহজ সমন্বয়: প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক প্রতিনিধি থাকবেন, যিনি শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট এবং পরামর্শ নেওয়ার বিষয়টি সহজ করে দেবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাগজবাড়ি ইডিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির, পরিচালক জাহিদ আনোয়ার, নির্বাহী কর্মকর্তা শাখীরুজ্জামান এবং মেডিকো বায়োর পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন, চিফ অপারেটিং অফিসার মো. নাজমুল আলম নোমান প্রমুখ। 

উল্লেখ্য, কাগজবাড়ি ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন ঘোষণা করেছে। এই বিশ্ব রেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এতে ২০২২ সালের যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে গড়া বিশ্বরেকর্ডটি ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ। সৃষ্টি হবে নতুন ইতিহাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি: সতর্ক থাকুন এই ৪ বিষয়ে

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি: সতর্ক থাকুন এই ৪ বিষয়ে

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

আরও পড়ুন

৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম