Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

Advertisement

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি সাতটি মরদেহের পরিচয় (ডিএনএ) শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে পাঠানো যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী। 

এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা

সৌদি আরবে ন্যূনতম মজুরি ঘোষণা

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত আরব নেতার

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত আরব নেতার

আরও পড়ুন

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

সৌদিতে নিহত বাকি ৫ মরদেহ দেশে আসছে শনিবার

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

শীতের সবজি উঠলেও কমেনি দাম, যে অজুহাত ব্যবসায়ীদের

শীতের সবজি উঠলেও কমেনি দাম, যে অজুহাত ব্যবসায়ীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম