Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

Advertisement

অনেকেই পেশি শক্তিশালী করতে নিয়মিত শরীরচর্চা করেন। কেউ কেউ নিয়ম করে জিমেও যান। তবে পেশি মজবুত করতে শুধু শরীরচর্চা বা জিমেই যাওয়া যথেষ্ট নয়। প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবারও যোগ করা জরুরি। পেশির ক্লান্তি দূর করতে, খিঁচুনি রোধ করতে এবং পেশিকে মজবুত ও শক্তিশালী রাখতে পটাশিয়াম একটি অপরিহার্য খনিজ। 

এটি আপনার শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা সচল রাখে। শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে পেশির দুর্বলতা, ক্র্যাম্প বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। এ কারণে পেশি মজবুত করতে খাদ্যতালিকায় পটাশিয়ামযুক্ত খাবার প্রয়োজন হয়।

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো পেশি শক্তিশাল করে—

আলু

আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বিশেষ করে খোসাসহ আলু খেলে এর গুণাগুণ আরও বেড়ে যায়। এতে থাকা কার্বোহাইড্রেট ওয়ার্কআউটের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায় এবং ব্যায়ামের পর পেশির গ্লাইকোজেন স্টোর রিকভার করতে সাহায্য করে। আর ডিম, মাছ, মুরগির মাংস বা ডালের মতো প্রোটিন যুক্ত খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন।

পালংশাক

পালংশাকে পটাশিয়ামের পাশাপাশি ফোলেট, ভিটামিন কে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টির পরিমাণ বাড়াতে ডাল, সবজির তরকারি, স্যুপ বা অমলেটে পালং শাক মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ডায়েটে এই ধরনের শাকপাতা রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটে।

কলা

কলা পটাশিয়াম ও কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। এতে থাকা কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। অন্যদিকে পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। এ কারণে ওয়ার্কআউট শুরু করার আগে একটি কলা খেলে শরীরে ভরপুর শক্তি পাবে। 

টকদই

টকদইয়ে প্রোটিন ও ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামও থাকে। ব্যায়ামের পর ভারি খাবার বা স্ন্যাকস হিসেবে এটি খেতে পারেন। চিনি ছাড়া টকদইয়ের সঙ্গে ফল, ওটস বা বাদাম মিশিয়ে খেলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির দারুণ ভারসাম্য তৈরি হয়। 

ডাল

ডাল, ছোলাসহ অন্যান্য শস্যদানায় পটাশিয়াম, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট পাওয়া যায়। যারা নিরামিষ খান, তাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পেশি ঠিক রাখতে এ খাবারগুলো ভালো কাজ করে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল কিংবা ছোলার মতো খাবার রাখলে শরীর পর্যাপ্ত পটাশিয়াম ও প্রোটিন পায়।

ডাবের পানি

ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও তরল থাকে। ব্যায়ামের পর আপনার শরীরে পানির ঘাটতি থাকে। সেই ঘাটতি মেটাতে ও ক্লান্ত পেশিকে আরাম দিতে ডাবের পানি খুব ভালো কাজ করে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফাইবার ও আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। সালাদ, স্যান্ডউইচ বা অন্য যেকোনো সুষম খাবোরের সঙ্গে অ্যাভোকাডো খেতে পারেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি: সতর্ক থাকুন এই ৪ বিষয়ে

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি: সতর্ক থাকুন এই ৪ বিষয়ে

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

মাথাব্যথা হলে যেসব কাজ এড়িয়ে চলবেন

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

যেসব ঘরোয়া উপায়ে মিলবে অ্যালার্জি থেকে মুক্তি

যেসব ঘরোয়া উপায়ে মিলবে অ্যালার্জি থেকে মুক্তি

এই ৫ খাবারকে ‘স্বাস্থ্যকর’ ভেবে প্রতিদিন খাচ্ছেন, আসলে তা ক্ষতি করছে

এই ৫ খাবারকে ‘স্বাস্থ্যকর’ ভেবে প্রতিদিন খাচ্ছেন, আসলে তা ক্ষতি করছে

আরও পড়ুন

পার্কিনসন রোগের যেসব প্রাথমিক লক্ষণ অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি

পার্কিনসন রোগের যেসব প্রাথমিক লক্ষণ অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

রসুনের খোসা দ্রুত ছাড়াতে নতুন কৌশল

রসুনের খোসা দ্রুত ছাড়াতে নতুন কৌশল

মাথাব্যথার সাধারণ কারণগুলো কী? জানুন মুক্তির উপায়

মাথাব্যথার সাধারণ কারণগুলো কী? জানুন মুক্তির উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম