মাথাব্যথার সাধারণ কারণগুলো কী? জানুন মুক্তির উপায়
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাথাব্যথা আমাদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। তবে কিছু সহজ জীবনধারা ও অভ্যাসের পরিবর্তন এই সমস্যার তীব্রতা ও পুনরাবৃত্তি কমাতে দারুণ কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্য অনুযায়ী, শরীরে ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজের ঘাটতি দূর করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন মাথাব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে।
নিচে মাথাব্যথার কারণ ও মুক্তির কিছু সহজ উপায় তুলে ধরা হলো:
মাথাব্যথার সাধারণ কারণসমূহ
জীবনযাত্রার অনিয়ম: পর্যাপ্ত ঘুমের অভাব, পানিশূন্যতা, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা ডায়েটের নামে ক্যালোরি কঠোরভাবে সীমিত করা এবং মানসিক চাপ।
পরিবেশগত কারণ: অতিরিক্ত উজ্জ্বল আলো, জোরালো শব্দ এবং তীব্র গন্ধ অনেক সময় মাথাব্যথা বাড়িয়ে দেয়।
খাবারদাবার: কিছু নির্দিষ্ট খাবার, হিস্টামিনযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত মাংসে (যেমন—হট ডগ, সসেজ ও বেকন) থাকা নাইট্রেট ও নাইট্রাইট প্রিজারভেটিভ মাথাব্যথার কারণ হতে পারে।
ওষুধের অতিরিক্ত ব্যবহার: মাথাব্যথার ওষুধ ঘন ঘন খাওয়ার ফলে উপশম না হয়ে বরং উপসর্গ আরও জটিল হতে পারে।
প্রতিকার কী
প্রয়োজনীয় অভ্যাস: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, প্রাপ্তবয়স্কদের জন্য রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো এবং নিয়মিত ব্যায়াম করা।
প্রাকৃতিক উপাদান ও পুষ্টি: আদার মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান মাথাব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া কোএনজাইম কিউ-টেন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে সহায়ক।
ভেষজ ও বিকল্প চিকিৎসা: কারকিউমিন, ক্যামোমিল ও বাটারবারের মতো কিছু ভেষজ উপাদান উপকারী হতে পারে। তবে যেকোনো ভেষজ সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া এসেনশিয়াল অয়েল, আকুপাংচার এবং ইয়োগাও বেশ কার্যকরী হতে পারে।
তাৎক্ষণিক স্বস্তি: ব্যথা কমাতে কড়া কফি বা চায়ে থাকা ক্যাফেইন কখনো কখনো কাজে দেয় (যদিও অতিরিক্ত ক্যাফেইন ক্ষতিকর)।
কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি?
মাথাব্যথা যদি দীর্ঘস্থায়ী বা তীব্র হয়, তবে তা ভিটামিন বি১২ বা আয়রনের ঘাটতি কিংবা অন্য কোনো জটিল শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।
বিশেষ করে হঠাৎ করে প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া কিংবা তার সঙ্গে দুর্বলতা, বিভ্রান্তি বা দৃষ্টিশক্তি হ্রাসের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।
সূত্র: সামা টিভি

