রসুনের খোসা দ্রুত ছাড়াতে নতুন কৌশল
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রসুনের খোসা ছাড়াতে যে সময় লাগে, সেই সময়ে দুই কেজি মাংস কষিয়ে রান্না করা সহজ—এটা খুব সহজেই বলা যায়। কারণ রসুনের প্রতিটি কোয়া ছাড়িয়ে, সূক্ষ্ম খোসা তোলা অনেক ধৈর্যশক্তির ব্যাপার। গতিময় যুগে সবাই চান সময় বাঁচাতে। অল্প সময়ে অধিক রসুন ছাড়াতে। তাই বিকল্প খোঁজেন।
কোন কৌশলে দ্রুত রসুনের খোসা ছাড়ানো যায়, যাতে সময়সাপেক্ষ কাজও চটজলদি হতে পারে? এমন ‘মুশকিল আসান’ টোটকাই দিয়েছেন ভারতের জনপ্রিয় রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া।
জনপ্রিয় রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে মাত্র ২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়ানোর একটি সহজ কৌশল আপনাদের সামনে শেয়ার করেছেন। রসুনের দুই প্রান্ত কেটে প্লাস্টিকে মুড়ে ওভেনে হালকা গরম করলেই খোসাগুলো খুব সহজেই আলগা হয়ে বেরিয়ে আসে। এর জন্য রসুনের মাথা ও শেষের অংশ ছুরি দিয়ে কেটে দিতে হবে। রসুনটি মোটা প্লাস্টিকে মুড়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে ১০ সেকেন্ড ঘুরিয়ে নিলেই চলবে। প্লাস্টিক খুলে কোয়ায় একটু চাপ দিলেই খোসা সহজে খুলে আসবে।
এ ছাড়া রসুন ছাড়ানোর আরও কিছু পন্থা আছে। মাইক্রোওয়েভ ওভেন না থাকলে কড়াইয়ে লবণ দিয়ে তার ওপরেও ১০ সেকেন্ড রসুন রেখে ঢেকে দিয়ে গরম করে এ পন্থা প্রয়োগ করে দেখতে পারেন। আবার রসুনের দুই প্রান্ত ছুরি দিয়ে কেটে পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এতে খুব সহজে খোসাগুলো উঠে আসবে।

