Logo
Logo
×

Advertisement

জাতীয়

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Advertisement

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্রক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

ইশরাক হোসেন বলেন, অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য সফল করা সম্ভব।     

জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যে কারণেই হোক দেশে এবং দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ক্ষমা চাওয়ার ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এখনো এই বিভেদকে আঁকড়ে ধরে থাকব? আমরা কি জাতিকে আবারও বিভক্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাবো, ঠিক যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল? বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।

ইশরাক হোসেন বলেন, আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলা করা। বিভেদ নয়, বরং ঐক্যই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য। 

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া একটি ইতিবাচক দিক। নতুন সরকার দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজনগুলো মিটে যাবে। 

প্রসঙ্গত, প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ ছিল’

‘পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ ছিল’

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন পোস্ট

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

আরও পড়ুন

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম