Logo
Logo
×

Advertisement

জাতীয়

সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

Icon

বাসস

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

Advertisement

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। তিনি এ লক্ষ্যে সক্রিয় উদ্যোগ নিতে ঢাকার প্রস্তুতির কথাও জানান।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্ক মহাসচিব গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আশ্বাস দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদে অন্তর্ভুক্ত-সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি স্মরণ করিয়ে দেন যে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি প্রথম বাংলাদেশই উত্থাপন করে। ১৯৮০-এর দশকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ উদ্যোগ গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন, জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক সমষ্টিগত আত্মনির্ভরশীলতা জোরদার করা।

সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম জোটের শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে-পরবর্তীতে ১৯৯৩ ও ২০০৫ সালেও এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ। আঞ্চলিক অভিন্ন মূল্যবোধ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

বৈশ্বিক সংঘাতের নতুন বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রস্তুতি

বৈশ্বিক সংঘাতের নতুন বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রস্তুতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম