Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

Advertisement

প্লট বরাদ্দে জালিয়াতি, ঘুস লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজউকে ২ দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। সংগৃহীত নথিপত্র যাচাইয়ে দেখা যায়, রাজউক কর্তৃক নিকুঞ্জ-২, উত্তরা আবাসিক এলাকাসহ বেশ কিছু অভিজাত এলাকায় প্লট বরাদ্দ প্রক্রিয়ায় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে।

এদিকে মাগুরায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওষুধ, কেমিক্যাল ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে প্রায় ৫ কোটি টাকার দুর্নীতি এবং চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক  সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে ডাক্তার ও নার্সদের সেবা প্রদানের মান, সরবরাহকৃত ওষুধ, খাবারের মান পর্যবেক্ষণ করে হাসপাতালের সার্বিক সেবার অবস্থা জানার চেষ্টা করা হয়। এ সময় হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করে টিম। 

প্রাথমিক পর্যালোচনায় চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। প্রাপ্ত অনিয়মসমূহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করে দুদক। অভিযানকালে হাসপাতালের টেন্ডার সংশ্লিষ্ট সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কালিবাড়ি খাল উপ-প্রকল্প পুনঃখননে ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত টাকার ১০ শতাংশ কাজও না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট  অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বর্ণিত খাল পরিদর্শন করে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আনোয়ারুজ্জামানের এপিএসের ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

১৫৫ কোটিসহ জাফরউল্লাহ পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুমোদন

১৫৫ কোটিসহ জাফরউল্লাহ পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুমোদন

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম