Logo
Logo
×

Advertisement

জাতীয়

নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

নৌপথে নিরাপদযাত্রা নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে: প্রতিমন্ত্রী

নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। ছবি: যুগান্তর

Advertisement

ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।

প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের নদীবন্দরগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। বন্দর এলাকায় চুরি-ছিনতাই কিংবা যাত্রীদের হয়রানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, রাজধানীর সদরঘাটে ঈদের সময় অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনাও রয়েছে। 

নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং করা হবে, যাতে ঈদযাত্রায় লঞ্চ চলাচলে কোনো সমস্যা না হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।

ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেলো

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেলো

আরও পড়ুন

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম