Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটি প্রশাসকদের সাক্ষাৎ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটি প্রশাসকদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ সিটি প্রশাসকদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা।

শনিবার দুপুরে সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এদিনই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরশেনে পাঁচ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী; তিনি রংপুর মহানগরের সদস্য সচিব।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি করপোরেশনের প্রশাসক।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয় নেতাদের বসানো হয়। ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম