Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

হাদি হত্যা মামলার নতুন মোড়, ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ গ্রেফতার

Advertisement

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই মামলার তদন্তে ফিলিপ সাংমাও নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সংস্থাটি। অভিযোগ রয়েছে, তিনি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে এই মামলায় ফয়সাল ও আলমগীর নামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পারেন, ফিলিপ নামে এক ব্যক্তি তাদেরকে সীমান্ত পার হতে সাহায্য করেছিলেন।

তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত হয়ে তাদের ভারতে ঢুকতে সহায়তা করেন। পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন।

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ শান্তিপুর বাইপাস সংলগ্ন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে সীমান্ত এলাকায় তিনি দীর্ঘদিন ধরে দালাল হিসেবে কাজ করতেন এবং টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পার করাতেন।

পুলিশের দাবি, হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকেও একইভাবে তিনি ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন।

তদন্তকারীরা আরও জানান, সীমান্ত পারাপারের পর পুলিশের চাপ বাড়তে থাকলে ফিলিপ নিজেও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই সময় তিনি ওই দুই অভিযুক্তের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন।

গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে। পাশাপাশি সীমান্ত এলাকায় সক্রিয় দালাল চক্র সম্পর্কেও নতুন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম