Logo
Logo
×

Advertisement

জাতীয়

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বজ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী তারেক রহমান সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। 

আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।  

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহণ ব্যবস্থায় উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। পরিবহন যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

সমঝোতা-চুক্তি ইতিবাচক বাস্তবায়নে সক্ষমতা জরুরি

সমঝোতা-চুক্তি ইতিবাচক বাস্তবায়নে সক্ষমতা জরুরি

এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

মাহদী আমিন এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

আরও পড়ুন

আব্দুল কাদেরের পোস্ট লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে ঠিকই সরকারের সাফাই গাইবেন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম