Logo
Logo
×

Advertisement

জাতীয়

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

Advertisement

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে গাইবান্ধা-৪ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ শামীম কায়সারের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদের অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় খাল খনন অথবা পুনঃখনন কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সারা দেশে ১ হাজার ২০৪ কিলোমিটার এবং আগামি ৫ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন অথবা পুনঃখনন করবে।

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জুন ২০২৬ পর্যন্ত কাবিখা-কাবিটা-টিআর এর মাধ্যমে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন অথবা সংস্কার করা হবে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলায় তিনটি খাল পুনঃখননের কাজ চলমান আছে এবং বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি

আরও পড়ুন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম