Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৯ পিএম

ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

Advertisement

রাজধানীর কদমতলীর ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম