Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:০৩ পিএম

মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম। ফাইল ছবি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১১ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের আবেদনে বলা হয়েছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  

এ ছাড়া মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।

এ ছাড়া ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর সংক্রান্ত তথ্য যাচাইবাছাই করা প্রয়োজন। আর এজন্য তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর রিটার্নে যেসব ব্যয়ের তথ্য না দিলে হতে পারে বিপদ

আয়কর রিটার্নে যেসব ব্যয়ের তথ্য না দিলে হতে পারে বিপদ

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

এককালীন ২৯ কোটি টাকা বকেয়া আয়কর পরিশোধ করল বিএসসিএল

এককালীন ২৯ কোটি টাকা বকেয়া আয়কর পরিশোধ করল বিএসসিএল

হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

জুলাই হত্যা হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

আরও পড়ুন

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম